সায়্যিদুল মুরসালিন, রাহমাতুল্লিল আলামীন হুযুর করিম ﷺ এর পবিত্র মিলাদ উপলক্ষে
সায়্যিদুল মুরসালিন, রাহমাতুল্লিল আলামীন হুযুর করিম ﷺ এর পবিত্র মিলাদ উপলক্ষে আল-হিকমাহ্ স্কলারশিপ নেটওয়ার্ক কর্তৃক আয়োজিত হচ্ছে ‘মিলাদ কম্পিটিশন (সিজন— ০3)’।
পবিত্র মিলাদে মুস্তফা ﷺ এর বরকতময় মাসকে কেন্দ্র করে আয়োজিত এই কম্পিটিশন, একটি ব্যতিক্রমী ইসলামিক শিক্ষামূলক ও জ্ঞানভিত্তিক প্রতিযোগিতা। শিক্ষার্থীদের হৃদয়ে ইসলামের মহান আদর্শ, জ্ঞান এবং নৈতিক মূল্যবোধকে উজ্জীবিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
বছরব্যাপী নানান পড়াশোনার ভিড়ে প্রিয় নবীজিকে জানার সময় হয়ে ওঠে না। পবিত্র রবিউন নূরকে কেন্দ্র করে এই বিশেষ সীরাত পাঠের আয়োজন।
একজন শিক্ষার্থীর জ্ঞানের বিকাশ এবং প্রজন্মের মাঝে সঠিক ইতিহাস ও সুন্নাহর চর্চা ছড়িয়ে দেওয়া।
নবী করিম ﷺ-এর পবিত্র জীবনীর আলো শিক্ষার্থীদের হৃদয়ে পৌঁছে দেওয়া — ইসলামের মহান আদর্শ ও নৈতিক মূল্যবোধকে উজ্জীবিত করা।
আল-হিকমাহ্ স্কলারশিপ নেটওয়ার্ক