এই সাইট ও প্রতিযোগিতায় অংশগ্রহণের শর্ত
সর্বশেষ হালনাগাদ: 20 সেপ্টেম্বর ২০২৬রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি নিশ্চিত করছেন যে দেওয়া সব তথ্য সত্য এবং আপনি অংশগ্রহণের যোগ্যতা পূরণ করেন।
একজন শিক্ষার্থী একটিমাত্র অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে। একাধিক অ্যাকাউন্ট তৈরি করা কঠোরভাবে নিষিদ্ধ।
আপনার Participant ID ও পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষার দায়িত্ব সম্পূর্ণ আপনার।
আপনার অ্যাকাউন্ট থেকে সংঘটিত যেকোনো কার্যক্রমের জন্য আপনি দায়ী থাকবেন। পাসওয়ার্ড প্রকাশ বা শেয়ার করা হলে সেই দায়িত্বও আপনার।
পরীক্ষায় যেকোনো ধরনের অসদুপায়, অন্যের হয়ে পরীক্ষা দেওয়া বা প্রশ্ন-উত্তর শেয়ার করা কঠোরভাবে নিষিদ্ধ।
নিয়ম ভঙ্গ করলে আয়োজক পরিষদ যেকোনো সময় অংশগ্রহণ বাতিল করার এবং পুরস্কার বাতিলের অধিকার রাখে। প্রয়োজনে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে।
ফলাফল, উত্তীর্ণতা ও পুরস্কার সংক্রান্ত আয়োজক পরিষদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
প্রয়োজনে আয়োজক পরিষদ এই শর্তাবলি পরিবর্তন করতে পারে; পরিবর্তন নোটিশের মাধ্যমে জানানো হবে এবং নতুন শর্ত যে তারিখ থেকে কার্যকর হবে তা উল্লেখ থাকবে।
অংশগ্রহণের ফলে যেকোনো ক্ষতি বা সমস্যার জন্য আয়োজক পরিষদ দায়বদ্ধ থাকবে না।
এই প্রতিযোগিতা বাংলাদেশের আইন দ্বারা পরিচালিত হবে এবং সমস্ত বিরোধ বাংলাদেশের আদালতে নিষ্পত্তি হবে।